কোচবিহার

দুর্ঘটনার কবলে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস

 

দুর্ঘটনার কবলে পড়ল আগরতলা থেকে শিয়ালদহগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। উত্তরবঙ্গের কাছে নিজবাড়ি স্টেশনে থামার সময় পেছন থেকে আসা একটি মালগাড়ি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে ধাক্কা মারে। ঘটনায় মারা গেছে ৫ থেকে ৬ জন। আহত হয়েছে প্রায় ৩০ জন যাত্রী।

    জানা যায়, এদিন সকাল নাগাদ আগরতলা থেকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস শিয়ালদহ স্টেশনের উদ্দেশ্যে যাচ্ছিল। পথে রাঙ্গা পানি স্টেশন পার করে নিজ বাড়ি স্টেশনের ঢোকার মুখে সিগন্যাল না পাওয়ায় গাড়িটি থামার চেষ্টা করছিল। সেই সময় পেছন থেকে একটি মাল গাড়ি এক্সপ্রেস গাড়িটিকে ধাক্কা মারে। ঘটনায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের গার্ড ও মালগাড়ির চালক সহ মোট ৫ থেকে ৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সেই সঙ্গে আহত হয়েছে প্রায় ৩০ জন যাত্রী। যদিও তা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই দুর্ঘটনায় বেলাইন হয়ে পড়ে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুই থেকে তিনটি কামরা।

    এদিকে ঘটনার খবর পেয়েই উত্তর বঙ্গের উদ্দেশ্যে রওনা দিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ঘটনাস্থলে হাজির হয়েছেন ডিআইজি, এসপি সহ পুলিশের উচ্চপদস্থ আধিকারিকেরা। শেষ খবর পাওয়া পর্যন্ত উদ্ধার কার্য এখনও চলছে।